শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Syed Habibul Huq High School

সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৬৮ খ্রি.
প্রধান শিক্ষক

সুজলা-সুফলা, শস্য শ্যামলা প্রকৃতির অপরূপ সৌন্দর্ষের লীলাভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলাধীন সদর উপজেলার ঐতিহ্যবাহী বৌলাই গ্রামের পল্লী শোভামন্ডিত পরিবেশে কিশোরগঞ্জ-চামড়া ব্যস্ততম সড়কের উত্তরপাশে অবস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী ও ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ইতোমধ্যে অত্র জেলার বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকল শ্রেণীর মানুষের দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছৈ। সবার সহযোগিতা ও শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে বিদ্যালয়টির শিক্ষার মান ও ফলাফল উত্তরোত্তর উর্ধগামী হচ্ছে। যে কথাটি না বললেই নয়, কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমধর্মী জমিদার পরিবার বৌলাই ইউনিয়নের গর্ব ও অহংকার বৌলাই সাহেব বাড়ী। উক্ত পরিবারের স্বনামধন্য জমিদার সৈয়দ হাবিবুল হক (যে নামে বিদ্যালয়টি নাম করন) এর সুযোগ্য উত্তরসূরীগণের (যারা স্ব স্ব ক্ষেত্রে স্ব মহিমায় উজ্জ্বল নক্ষত্রের মত ভাস্বর) একজন বিশিষ্ট দানবীর সৈয়দ আমিনুল হক সাহেব অত্র বিদ্যালয়ে দুই কোটি টাকার ফান্ড সৃষ্টি করে সৈয়দ আমিনুল হক এডুকেশন ট্রাস্ট শিরোনামে একটি ট্রাস্ট গঠন করেছেন। উক্ত ট্রাস্ট থেকে অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে মেধাক্রম অনুসারে ১০জন করে মোট ৫০জন (ক্ষেত্র বিশেষে>৫০) প্রতি মাসে ২০০০/- (দুই হাজার টাকা) করে ২০১৪ সন থেকে শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে। যার ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমেই উর্ধ্বগতি হওয়ার এবং অপেক্ষাকৃত মেধা অন্বেষণে উক্ত ট্রাস্টের কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। উল্লেখিত জমিদার পরিবারের অন্য আরেক জন বিশিষ্ট ব্যাংকার সৈয়দ আনিসুল হক সাহেব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টির প্রতি সুদৃষ্টি রেখে আসছিলেন। এক পর্যায়ে ২০০০ইং সাল থেকে সরাসরি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করে অদ্যাবধি এলাকাবাসীর দায়িত্ব প্রতি শ্রদ্ধাশীল হয়ে কষ্ট স্বীকার করেও দায়িত্ব পালন করে আসছেন। সর্বোপরি তার সঠিক দিক নির্দেশনা ও এলাকা বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তা, ম্যানেজিং কমিটির সুদৃষ্টি পূর্ণ সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ, শিক্ষার মান ও ফলাফলের মাপকাঠিতে বিদ্যালয়টি অচিরেই কিংবা একসময় অত্র জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের কাতারে সগৌরবে দাড়াবে এই আশা পোষণ করি (ইনশাল্লাহ)। তবে মনে রাখতে হবে, ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থীর ইচ্ছা ও চেষ্টা সবার আগে বিবেচ্য।

 

Md. Abdul Baten Faruki

Head Teacher

Mobile: +88 01718-761865

Email: shhhschool@gmail.com